শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাজাখস্তানে বিভিন্ন সরকারী ভবনে হামলায় কয়েক ডজন প্রতিবাদকারী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ৯.১১ এএম
  • ৬১২ বার পড়া হয়েছে

কাজাখস্তানে বিভিন্ন সরকারী ভবন

হামলায় কয়েক ডজন প্রতিবাদকারী নিহত হয়েছেন এবং অন্তত এক ডজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনকে শিরশ্ছেদ করা অবস্থায় পাওয়া গিয়েছে বলে কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে।

পুলিশের মুখপাত্র সালতানাত আজিরবেক জানান যে দেশটির বৃহত্তম শহর আলমাটিতে রাতভর বিভিন্ন ভবনে অনুপ্রবেশের চেষ্টা করা হয় এবং “কয়েক ডজন আক্রমণকারীকে শেষ করে দেওয়া হয়েছে”। তিনি রাষ্ট্রীয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল খাবার-টুয়েন্টি ফোর এ এসব কথা বলেন। বুধবার মেয়রের ভবন দখল করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সহ শহর জুড়ে বিশৃঙ্খলার পর ভবনগুলোতে অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া যায়।

রাষ্ট্রীয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল খাবার-টুয়েন্টি ফোর শহরের কমান্ড্যান্টের দফতরের বরাত দিয়ে জানায় যে বৃহস্পতিবার বলা হয়েছে নিহত ১২ জন পুলিশ সদস্য ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও ৩৫৩ জন সদস্য আহত হয়েছেন।

কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন নামে রাশিয়ার নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইতোপূর্বে বৃহস্পতিবার জানায় যে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ এর অনুরোধে তারা দেশটিতে শান্তিরক্ষী পাঠাবে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ব্যাপক মূল্য বৃদ্ধির কারণে রবিবার থেকে শুরু হওয়া ক্রমবর্ধমান বিক্ষোভে দেশটি কেঁপে উঠেছে। দেশটির পশ্চিম অংশে বিক্ষোভ শুরু হলেও আলমাটি ও রাজধানী নূর-সুলতান-এ তা ছড়িয়ে পড়ে।

বুধবার টোকায়েভ বিশৃঙ্খলা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দেশ জুড়ে দুই সপ্তাহব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেন। যার ফলে ইতোপূর্বে রাজধানী নূর-সুলতান এবং বৃহত্তম শহর আলমাটির জন্য দেওয়া একই ধরনের ঘোষণাটির আরও বিস্তার ঘটল। আলমাটি রাত্রিকালীন কারফিউ এবং শহরাঞ্চলে ও এর আশপাশের এলাকায় চলাচলে সীমাবদ্ধতা জারি করে। বিশৃঙ্খলার প্রতিক্রিয়াস্বরূপ দেশটিতে সরকার পদত্যাগ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com