শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন ১৩ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৩.৩৯ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনটিতে আগুন লাগে।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রেইগ মারফি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন ঠিক কিভাবে লেগেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেননি তারা।স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। চারতলা ভবনটির তৃতীয় তলায় আগুন জ্বলছিল তখন। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com