শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৩.৩৪ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উওরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক হোসেন ও মামুন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) ভোর ৩:৩০ টায় যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা  জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু  জানান, মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালীন  সংবাদ পান যে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার কমলাপুর বিশ্ব রোডে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি বাস জব্দ করা হয়।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর সার্বিক নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, উত্তরা জোনাল টিম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com