শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়া প্রথম ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৩.২০ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়া এবং জাপান জানিয়েছে তাদের সন্দেহ বুধবার উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা পিয়ংইয়ং এর জন্যে বছরের প্রথম অস্ত্র পরীক্ষা।দক্ষিণ কোরিয়ার সেনা সূত্র বলছে মনে করা হচ্ছে উত্তর কোরিয়ার স্থলভাগ থেকে পূর্ব উপকূল দিয়ে সমুদ্রের দিকে একটি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশির মতে ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত যায়।বিস্তারিত আর কিছু জানা যায়নি। উত্তর কোরিয়া সাধারণত ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরের দিন রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা দেয়।

অক্টোবরে সাবমেরিন থেকে ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর থেকে উত্তর কোরিয়ার এটাই প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ২০১৯ সালের মাঝামাঝি সময় কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে পারমাণবিক আলোচনা ভেস্তে যাবার কিছু পর থেকে উত্তর কোরিয়া ঘনঘন স্বল্পমাত্রার ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বুধবার সাংবাদিকদের বলেছেন এই পরীক্ষা “সত্যিই দুঃখজনক”। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠক করে উদ্বেগ প্রকাশ করেছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে দ্রুত আলোচনা পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।উত্তর কোরিয়ার নেতা কিম নববর্ষের ভাষণ দেয়ার অল্প কদিনের মাথায় এই পরীক্ষাটি করা হলো, যে ভাষণে উত্তর কোরিয়ার এ বছরের পররাষ্ট্র নীতি সম্পর্কে সামান্যই ইঙ্গিত ছিল। যদিও কিম তার ভাষণে দেশের অর্থনীতি চাঙ্গা করার ওপর গুরুত্ব দেন, “অস্থিতিশীল” আন্তর্জাতিক অবস্থা মোকাবেলায় তিনি জাতীয় প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার প্রয়াস চালিয়ে যাবারও প্রতিশ্রুতি দেন।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েক দফা প্রস্তাব​অনুযায়ী উত্তর কোরিয়ার জন্যে যে কোনও পাল্লার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিষিদ্ধ।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস উত্তর কোরিয়ার সাথে আলোচনায় বসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কথা আবার জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com