মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাইবান্ধায় এক কিশোরকে চুরির অপবাদে মধ্যযুগী কায়দায় বর্বরতা ও পৈশাসিকতা

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ২.২৬ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

এইচ আরহিরু,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মধ্যযুগীয় কায়দায় ১৩ বছরের এক কিশোরকে চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন ঘটনা ঘটেছে।
১০ জানুয়ারি এ ঘটনা ঘটে। রোববার ১২ জানুয়ারি রাতে সুন্দরগঞ্জ থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়।নির্যাতনের শিকার কিশোরের নাম  রফিকুল ইসলাম (১৩)। সে উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের ফজলু, ইয়াজুল ও নাজমুল। তারা রাফিকুলকে গরু চুরির অপবাদ দিয়ে ফজলুর বাসায় সারা রাত বেঁধে রাখে।
পর দিন শনিবার সকাল ৯টায় রফিকুলকে স্থানীয় আফসার প্রামানিকের বাড়ীতে নিয়ে যায় এবং হাত-পা  বেঁধে তার ওপর অমানবিক নির্যাতন চালায় তনু প্রামাণিক, তাজু প্রামাণিক, তুহিন প্রামাণিক, লেলিন প্রামাণিক, সাবু প্রামাণিক ও মুসা প্রামাণিক।
নির্যাতনের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষটি সবার নজরে আসে। নির্যাতনের ফলে রফিকুল অসুস্থ্যহয়ে পড়লে তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, কিশোর নির্যাতনের ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় জরিতদের বিরুদ্ধে আইন সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com