মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

৪ ফ্রেব্রুয়ারি অভিষেক হচ্ছেন আদর আজাদ, সঙ্গী বুবলী

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৭.৫৭ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ এক দল গান পাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলীকে জুটি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘তালাশ’। এই জুটির প্রথম সিনেমাটি আগামী ৪ ফ্রেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে বুধবার (৫ জানুয়ারি) প্রকাশ্যে এলো সিনেমাটির ফার্স্টলুক। এটি অন্তর্জালে প্রকাশ পাওয়ার পর থেকে ভূয়সী প্রশংসা পাচ্ছে। ‘তালাশ’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় চিত্রনায়ক হিসেবে অভিষেক হবেন আদর আজাদ। এই সিনেমায় তিনি সুমন চরিত্রে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটি দিতে। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে বুঝতে পারবেন৷ ভালো একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ভেবে খুবই ভালো লাগছে। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com