শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনার নতুন আরেকটি ধরনের খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৪.৫৭ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

করোনার ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে ভাইরাসটির নতুন আরেকটি ধরনের খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে ‘আইএইচইউ’। ওমিক্রনের চেয়ে এটির বেশিবার মিউটেশন বা রূপান্তর হয়েছে। এ ধরনে দেশটিতে ইতোমধ্যে অন্তত ১২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রথম এই ধরনটিতে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। দেহে করোনার উপসর্গ বোধ করায় স্থানীয় একটি ল্যাবে আরটিপিসিআর টেস্ট করিয়েছিলেন তিনি। পরে আরও বিস্তারিত গবেষণায় করোনার নতুন এ ধরনটি সম্পর্কে নিশ্চিত হয় আইএইচইউ মেডিটেরানি।

করোনাভাইরাসের এই নতুন ধরনের সম্ভাব্য উৎপত্তিস্থল হচ্ছে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন। ফ্রান্সের মার্সেই শহরে নতুন এ ধরনে আক্রান্তদের সঙ্গে ক্যামেরুন ভ্রমণের সম্পর্ক রয়েছে।

গবেষকদের দাবি, ভাইরাসের নতুন এ ধরনের অন্তত ৪৬ বার রূপান্তর হয়েছে। ভাইরাসের নতুন এ ধরন কতটা সংক্রামক, তা এখনও স্পষ্ট করেননি গবেষকরা।

তবে নতুন এই রূপান্তরিত ধরনটি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত শুধু ফ্রান্সে আইএইচইউতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। একে এখনও নতুন ধরন হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইটারে লেখেন, করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। সব ধরন যে ভয়ংকর হবে তা কিন্তু নয়। মূল ভাইরাসের সঙ্গে এর মিউটেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com