শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জনের করোনা আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৪.৩৩ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং একদিনে করোনায় আক্রান্ত ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। একদিনের হিসেবে সংক্রমণ ৫৬ শতাংশ বেড়ে গেছে বলে আজ বুধবার সকালে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্তের সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। করোনায় ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮২ হাজার ৫৫১ জনে।

বুধবার সকালের তথ্য অনুযায়ী, একদিনে ১৫৩ জনের মধ্যে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন শনাক্তের মধ্য দিয়ে ভারতে এই ভ্যারিয়্যান্টে শনাক্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে ২১৩৫ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া করোনার নমুনা পরীক্ষায় ৪ দশমিক ১৮ শতাংশ পজিটিভ রিপোর্ট বেড়েছে।

দিল্লিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনি এবং রোববার জারি থাকবে কারফিউ। সেইসঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব দপ্তরের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, বেসরকারি সংস্থাগুলো অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, দিল্লির বাস এবং মেট্রো পূর্ণ যাত্রী নিয়ে চলতে পারবে। তবে স্টপেজ ও স্টেশনে ভিড় এড়াতে বাস এবং মেট্রোয় আসন সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া প্রকাশ্যে কেউ মাস্ক ছাড়া বের হতে পারবে না

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com