শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখবে পাকিস্তান

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ১.০৯ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

সোমবার পাকিস্তান জানায় “কিছু বিভ্রান্তি” নিরসনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা আফগানিস্তানের শাসকদের সঙ্গে যোগাযোগ রাখতে যাচ্ছে, যেসব সমস্যার উদ্ভব হয়েছে দুটি দেশ বিভক্তকারী সীমান্তে নিরাপত্তা বেড়া নির্মাণের কারণে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর দেশ তাঁদের “স্বার্থ” রক্ষায় প্রতিশ্রুত এবং এক তরফাভাবে আফগানিস্তানের সঙ্গে তাদের ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণ অব্যাহত রাখবে।

পাকিস্তানের শীর্ষ কূটনীতিক কাঁটাতার বেড়া নির্মাণে পাকিস্তানকে বাধা দিতে তালিবান সীমান্ত বাহিনীর সাম্প্রতিক প্রয়াসের প্রতি সাড়া দিয়ে এই মন্তব্য করেন। সাম্প্রতিক এই ঘটনা ঘটে দৃশ্যত এই সপ্তাহান্তে যখন আফগান পক্ষ থেকে বেড়ার কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়।

কোরেশী জোর দিয়ে বলেন, “আমরা নীরব থাকছি না, কাঁটাতার আমরা স্থাপন করেছি এবং আল্লাহরইচ্ছায় এই প্রয়াস আমরা অব্যাহত রাখবো। আফগানিস্তান আমাদের বন্ধুভাবাপন্ন এক প্রতিবেশী। কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং কূটনীতির মাধ্যমে এর সুরাহা করা সম্ভব হবে”।

তালিবান প্রতিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র রবিবার বেড়া নির্মাণ কর্মসূচির সমালোচনা করেন।তিনি বলেন, “পাকিস্তানের ডুরান্ড লাইন বরাবর কাঁটাতার নির্মাণের এবং লাইন বরাবর উপজাতীয়দের বিচ্ছিন্ন করার কোনো অধিকার নেই”।

আফগানিস্তানের বিভিন্ন সরকার১৮৯৩ সালের ব্রিটিশ ঔপনিবেশিক আমলের সীমানা নির্ধারণের বিরোধিতা করেছে। এই সীমান্ত ব্রিটিশ ভারত সরকারের একজন সেক্রেটারি, স্যার মর্টিমার ডুরান্ড ও তৎকালীন আফগান শাসক আব্দুর রহমান খানের স্বাক্ষরিত চুক্তির ফসল।

পাকিস্তান আফগানিস্তানের বিরোধিতাকে নাকোচ করে দিয়েছে। পাকিস্তান জানায় ১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর উত্তরাধিকার সূত্রে তারা এই আন্তর্জাতিক সীমান্ত পায়। এ নিয়ে বিরোধ দুটি দেশের সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রেখেছে।

অবৈধ জঙ্গি তৎপরতা এবং চোরাচালান বন্ধে বিশাল সামরিক নেতৃত্বে কাঁটাতার নির্মাণের উদ্যোগ শুরু হয় ২০১৭ সালে। পাকিস্তানের কর্মকর্তারা জানান নির্মাণের ৯০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com