শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন পেশ

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ১.০২ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।সোমবার রাতে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নৌপরিবহন সচিবের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তিনি করোনা আক্রান্ত। আমাকে প্রতিবেদনটি দেখতে হবে। একবার দেখার পর আমি বিস্তারিত বলতে পারবো ।

তিনি বলেন, যত দূর আমি জানি, এমভি অভিযান-১০ লঞ্চের মালিক, শ্রমিক ও চালকদের ত্রুটি উঠে এসেছে প্রতিবেদনে। ডকইয়ার্ডেরও সমস্যা ছিল। ইঞ্জিনে সমস্যা ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটার জন্য ডকইয়ার্ড কর্তৃপক্ষ দায়ী। এজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ৩০ ডিসেম্বর কমিটিকে তদন্ত সম্পন্ন করতে আরও তিনদিন দেয়া হয়।২৪ ডিসেম্বর, নৌপরিবহন মন্ত্রণালেয়র যুগ্মসচিব তোফায়েল আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। তাদের তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়। তবে তারা সেদিন প্রতিবেদন জমা দিতে পারেনি।

এদিকে গত ২৪ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।এছাড়া, রেড ক্রিসেন্ট বাংলাদেশের ঝালকাঠি জেলা কার্যালয়ের করা তালিকা অনুযায়ী,গত বুধবার পর্যন্ত অন্তত ৫৮ জন নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com