শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের কলকাতায় বাড়ছে করোনা সংক্রমণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১২.০১ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

ভারতের  কলকাতায় পশ্চিমবঙ্গে সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। নানা প্রান্ত থেকে খবর আসছে, একের পর এক ডাক্তার ও নার্স আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য পরিষেবা সচল রাখাই দায় হয়ে পড়েছে। এই অবস্থায় জরুরি বৈঠক ডাকল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

সূত্রের খবর, এনআরএস হাসপাতালের ৭০ জন ডাক্তার ও নার্স ইতিমধ্যেই করোনা আক্রান্ত। রাজ্যের সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিৎসক। ন্যাশনাল মেডিক্যালেও সব মিলিয়ে প্রায় ৮০ জন আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৩০-এর বেশি। চিত্তরঞ্জন সেবাসদনে আক্রান্ত ৩৬ জন চিকিৎসক।

এই অবস্থায় সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য মহলের। সোমবার স্বাস্থ্য দপ্তরের ভার্চুয়াল বৈঠক আয়োজিত হয় স্বাস্থ্য ভবনে। বৈঠকে যোগ দেন সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা।

জানা গেছে, এই কোভিড পরিস্থিতিতে, স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা যায় কীভাবে, তাই নিয়ে একটি রূপরেখা তৈরি হয়েছে বৈঠকে। পাশাপাশি, হোস্টেল বন্ধ রাখা ও এমবিবিএস পাঠ্যক্রমের পরীক্ষা নিয়েও আলোচনা হবে। স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে, রোজ ৮০ হাজার টেস্ট করতে হবে।

এসবের মধ্যেই চালু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাদান। কোউইন অ্যাপে দেশজুড়ে নথিভুক্ত হয়েছে তিন লক্ষেরও বেশি নাম। কলকাতার ১৬টি সরকারি স্কুলে পাওয়া যাবে টিকা।

অন্যদিকে, কলকাতা পুরসভায় কনটেনমেন্ট জোন ঘোষণা করার কথা। শহরের বোরো নম্বর ৩, ৭, ৮, ৯ ও ১০-এ মোট ১৭টি কনটেনমেন্ট জোন ঘোষণার সম্ভাবনা রয়েছে।

রবিবার সংক্রমিত রোগীর সংখ্যা রাজ্যে বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৮ জন। এর মধ্যে কলকাতাতেই এই মুহূর্তে আক্রান্ত ৮ হাজার ৪৬৯ জন। পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com