শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ফুলবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় দুই ছিনতাইকারীসহ পথচারী আহত

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৭.১১ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় উত্তম কুমার (৫৫) নামে এক পথচারীসহ ইব্রাহিম মন্ডল (৩০) ও মো. শাওন মিঞা (২৪) নামে দুই ছিনতাইকারী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
গত (০২ জানুয়ারী) রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর এলাকার ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্চ সড়কে এই ঘটনা ঘটেছে। আহত দুই ছিনতাইকারীসহ পথচারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
আহত ছিনতাইকারী মো. ইব্রাহিম মন্ডল (৩০) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনারুল ইসলামের ছেলে, মো. শাওন মিঞা (২৪) একই জেলার পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে এবং আহত পথচারী উত্তম কুমার (৫৫) পৌর এলাকার মৃত পরশুরাম শীলের ছেলে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাসুদেবপুর বড়বন্দর গ্রামের মজনু রহমানের ছেলে মো. সৌরভ হোসেন ব্যাটারিচালিত রিকশাভ্যানে ঢাকা মোড় যাওয়ার পথে পৌরশহরের ফুলবাড়ী বালিকা বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে দ্রুত বেগে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে আসে ওই দুই ছিনতাইকারী। এসময় রিকশাভ্যানে থাকা সৌরভের হাতের স্মার্ট মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী উত্তম কুমারকে সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই দুই ছিনতাইকারী। গুরুত্বর আহত অবস্থায় স্থায়ীরা পথচারী উত্তম কুমারসহ ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাসহ ওই দুই ছিনতাইকারীর ব্যবহৃত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি থানার হেফাজতে দেয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেয়ে পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ইতোপূর্বে যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে ওই দুই যুবকের সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। উদ্ধারকৃত মোটরসাইকেল পুলিশি হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com