শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন বিমানবন্দরে করোনার ওমিক্রনে ২ হাজার ৬০৪টি ফ্লাইট বাতিল

  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৫.৫০ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে খারাপ আবহাওয়াসহ করোনার ওমিক্রন ধরনের কারনে সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার দেশটির বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
বাতিল করা হয়েছে দুই হাজার ৬০৪টি ফ্লাইট, যা বিশ্বব্যাপী বাতিল হওয়া মোট ফ্লাইটের অর্ধেকেরও বেশি।
ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়্যারের দেয়া তথ্য মতে, বিশ্বব্যাপী ২১৩০ জিএমটি পর্যন্ত চার হাজার ৫২৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে শনিবার তিন হাজার ৪৪৭টি আভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিশ্বব্যাপী এ সংখ্যা ছিল সাত হাজার ৬০২টি ।
ফ্লাইটএওয়্যার আরো জানায়, দক্ষিণপশ্চিমের মার্কিন এয়ারলাইন্স সবচেয়ে বেশি সংকটে পড়েছে। তাদেরকে নির্ধারিত ফ্লাইটের ১৩ শতাংশ বাতিল করতে হয়েছে।
খারাপ আবহাওয়ার কারনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিমানবন্দরগুলোকে সবচেয়ে বেশি সংকটের মুখে পড়তে হয়েছে।
এদিকে করোনার ওমিক্রন ধরনের কারনে সংক্রমণ বাড়ায় বিশ্বজুড়ে এয়ারলাইন্সে কর্মী সংকট দেখা দিয়েছে।
ফলে ক্রিসমাস উইকএন্ডে বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারলাইন্সকে প্রায় সাত হাজার পাঁচশ ফ্লাইট বাতিল করতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com