শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগান সীমান্তের কাছে জঙ্গিদের সাথে সংঘর্ষে ৪ পাকিস্তানী সেনা নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১০.৪৮ পিএম
  • ৪৪৭ বার পড়া হয়েছে

আফগান সীমান্তের কাছে জঙ্গিদের সাথে বন্দুক যুদ্ধে পাকিস্তানের চারজন সেনা সদস্য নিহত হয়েছে বলে পাকিস্তান শুক্রবার নিশ্চিত করেছে।

সামরিক বাহিনীর একটি বিবৃতি অনুযায়ী, সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলী শহরে পাকিস্তানি তালিবানের একটি গোপন আস্তানায় পাকিস্তানি সৈন্যরা অভিযান পরিচালনার সময় সংঘর্ষটি শুরুহয়।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী “বিপুল অস্ত্র ও গোলাবারুদ সহ একজন জঙ্গিকে” আটক করে এবং অভিযান পরবর্তী ব্যাপক গুলি বিনিময়ের সময় চার সেনা সদস্য নিহত হয়।

শুক্রবারের সামরিক বিবৃতিতে এই মারাত্মক ঘটনার বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। বেশ কিছু সূত্রমতে ঘটনাটি তার আগেরদিন সংঘটিত হয়েছিল বলে জানা যায়।

তেহরিক-ই-তালিবান নামে পরিচিত নিষিদ্ধ পাকিস্তানি তালিবান বা টিটিপি বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করে যে, নিরাপত্তা বাহিনী ওয়াজিরিস্তান অঞ্চলে তাদের একটি ঘাঁটিতে হামলা চালায়। বিবৃতিতে দাবি করা হয় যে হামলা পরবর্তী সংঘর্ষে কয়েকজন পাকিস্তানী সেনা নিহত হয় কিন্তু টিটিপি’র কেউ হতাহত হয়নি।

এদিকে কর্মকর্তারা শুক্রবার জানান যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে রাতের বেলায় রাস্তার পাশের একটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ছয়জন হয়েছে। তারা সকলেই ছিল পথচারী ।এক ডজনেরও বেশি বেসামরিক মানুষ আহত হওয়া এই ঘটনার জন্য এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, পাকিস্তানে অবস্থিত টিটিপি’র ঘাঁটিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে পরিচালিত সামরিক অভিযান থেকে পালিয়ে টিটিপি নেতারা আফগানিস্তানের নিরাপদ আশ্রয়গুলো থেকে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে।

টিটিপি-র দায় স্বীকার করা আত্মঘাতী হামলা এবং অন্যান্য সন্ত্রাসী হামলায় বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ হাজার হাজার পাকিস্তানী নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com