শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত, ১৫ জন আহত

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১০.৪৬ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

বৃহষ্পতিবার রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে ।

পুলিশ বলেছে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার মধ্যাঞ্চলে একটি কলেজের বাইরে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরক লাগানো হয় এবং সেটি টাইমারের মাধ্যমে বিস্ফোরিত হয়।

সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ হতাহতের খবরটি নিশ্চিত করেছে। এই ঘটনার দায় তাত্ক্ষণিক ভাবে কেউ স্বীকার করেনি। বেলুচিস্তানে প্রায় নিয়মিতই জঙ্গিরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অসামরিক লোকজনের উপর হামলা চালিয়ে থাকে।

প্রায়শই এ ধরণের সহিংসতার দাবি করে থাকে বিচ্ছিন্নতাবাদি জঙ্গি গোষ্ঠীগুলি অথবা পাকিস্তানি তালিবান যারা তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। কর্মকর্তারা বলেন তারা প্রতিবেশী আফগানিস্তান থেকে এ ধরণের রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে।

গত কয়েক বছর ধরে টিটিপি যে সব আত্মঘাতি বোমা হামলা এবং অন্যান্য সন্ত্রাসী আক্রমণের দায় স্বীকার করে আসছে তাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ হাজার হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে।

আফগানিস্তানের শাসক তালিবানের সাহায্যে পাকিস্তান সম্প্রতি ঐ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনায় বসে যার ফলে ৩০ দিনের একটি অস্ত্র বিরতি হয়।

ডিসেম্বরের প্রথম দিকে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে টিটিপি এই মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। তারা চুক্তির শর্ত ভঙ্গের জন্য পাকিস্তানি কর্তৃপক্ষকে অভিযুক্ত করে। সেই থেকে এই গোষ্ঠীটি পাকিস্তানের সেনা ও পুলিশ বাহিনীর উপর, বিশেষত আফগান সীমান্তবর্তী উপজাতীয় জেলাগুলোতে, আক্রমণ অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com