শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বসনিয়া যুদ্ধের সময়ে প্রায় ১০০জন মুসলমানকে হত্যার জন্য ৯ জন সার্ব দোষী সাব্যস্ত

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২.৩৯ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

বসনিয়ান যুদ্ধাপরাধ বিষয়ক প্রসিকিউটরের কার্যালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৯২-৯৫ সালের প্রথম দিকে , বসনিয়াবাসী ১০০ জন মুসলমানকে হত্যার দায়ে নয় জন বসনিয়ান সার্বকে তারা দোষী সাব্যস্ত করেছে।

অর্থোডক্স সার্ব, ক্যাথলিক ক্রোয়াট এবং মুসলিম বসনিয়াকদের মধ্যে বিধ্বংসী ওই যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ মারা গিয়েছিল। যুদ্ধ সমাপ্তির ২৬ বছর পর, এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে বসনিয়া এবং সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিচার চাইছে।

বর্তমানে যুদ্ধোত্তর সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলকান দেশটি। বসনিয়ার সার্ব নেতাদের যৌথ সশস্ত্র বাহিনীসহ বসনিয়ার জাতীয় প্রতিষ্ঠানগুলি থেকে প্রত্যাহারের হুমকি, দেশটিতে একটি নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করছে৷

এই নয়জন যারা বসনিয়ান সার্ব যুদ্ধকালীন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং কমান্ডার তাদের বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব বসনিয়ার নেভেসিনজে শহরের আশেপাশের এলাকা থেকে বসনিয়াক বেসামরিক নাগরিকদের হত্যা করার অভিযোগ রয়েছে, যার মধ্যে কয়েক ডজন নারী , বয়স্ক লোকজন এবং ছোট শিশুরাও ছিল।

প্রসিকিউটরের কার্যালয় বলেছে, ১৯৯২ সালের গ্রীষ্মে নিহতদের মধ্যে সাতটি পরিবার ছিল। এরমধ্যে ৪৯ জনের দেহাবশেষ পাওয়া গেছে এবং বাকী ৪৭ জনের হিসাব এখনও পাওয়া যায়নি।

এখন বসনিয়ার রাষ্ট্রীয় আদালতকে মামলাটি এগিয়ে নেওয়ার জন্য এদের দোষী সাব্যস্ত করার এই রায় নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com