শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হংকং-এর গণতন্ত্রপন্থী গণমাধ্যমে পুলিশের অভিযান ৬জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬.০৭ এএম
  • ৪৮২ বার পড়া হয়েছে

রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের” অভিযোগে হংকং-এর গণতন্ত্রপন্থী অনলাইন গণমাধ্যম স্ট্যান্ড নিউজ কার্যালয়ে কয়েক শত জাতীয় নিরাপত্তা পুলিশ অভিযান চালিয়ে সেখানকার সিনিয়র স্টাফসহ ছয়জনকে গ্রেফতার করে।

ঐ অভিযানের পর সাবেক এই ব্রিটিশ উপনিবেশটিতে বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানুষের বিভিন্ন ধরণের ব্যক্তিগত অধিকার সুরক্ষার অঙ্গীকারের মধ্যে দিয়ে হংকং ১৯৯৭ সালে চীনের শাসনের অধীনে ফিরে যায়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে তারা ওয়ারেন্টসহ তল্লাশী অভিযানে গিয়েছিল যাতে তাদেরকে ‘প্রাসঙ্গিক সাংবাদিকতার উপকরণ তল্লাশী ও জব্দ করার’ কর্তৃত্ব দেয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, “অভিযানে দুইশোর বেশি পোশাক পরা এবং সাদা পোশাকের পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। তল্লাশী অভিযান চলছে”।

২০২০ সালে হংকং-এর ওপর বেইজিং আরোপিত ঢালাও জাতীয় নিরাপত্তা আইনে রাষ্ট্রদ্রোহ অপরাধ নয়।

তবে আদালতের সাম্প্রতিক রায়ে কর্তৃপক্ষকে নতুন আইনে ঔপনিবেশিক আমলের আইনের মতো, রাষ্ট্রদ্রোহিতা সম্বলিত অপরাধ অধ্যাদেশসহ ক্ষমতা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে জাতীয় নিরাপত্তা আইন ২০১৯ সালের সহিংস গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর আইন শৃংখলা ফিরিয়ে এনেছে এবং তা কারো অধিকার বা স্বাধীনতা খর্ব করে না। সমালোচকরা বলেন এই আইন ভিন্নমত বন্ধ করার একটি কৌশল।

জুন মাসে শত শত পুলিশ গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলিতে অভিযান চালায় এবং “অন্য একটি দেশের সঙ্গে যোগসাজশের” তথাকথিত অভিযোগে পত্রিকাটির নির্বাহীদের গ্রেফতার করা হয়। পত্রিকাটি পরে বন্ধ করে দেয়া হয়।

হংকং এর টিভিবি জানায় বুধবার সাবেক বোর্ড সদস্য এবং সাবেক গণতন্ত্রপন্থী বিধায়ক মার্গারেট এনজি, পপ গায়ক ডেনিশ হো, ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক প্যাট্রিক ল্যামসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com