শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১২০ জন রোহিঙ্গা বহনকারি একটি নৌকাকে আন্তর্জাতিক জলসীমায় ইন্দোনেশিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬.০১ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বলেছে ১২০ জন রোহিঙ্গা মুসলিম বহনকারি একটি নৌকাকে আন্তর্জাতিক জলসীমায় ফেরত পাঠাবে তারা, যদিও জাতিসংঘ শরণার্থী সংস্থা তাদেরকে গ্রহণ করার জন্যে ইন্দোনেশিয়াকে অনুরোধ করেছে। ঐ ১২০ জন রোহিঙ্গা ইন্দোনেশিয়ার সর্ব উত্তরের প্রদেশ আচেহ থেকে কিছু দূরে কয়েকদিন ধরে নৌকায় ভেসে আছে।নৌকাটিতে ছিদ্র দিয়ে পানি উঠছে এবং ইঞ্জিনে সমস্যা রয়েছে বলে শোনা গেছে। নৌকাটি খারাপ আবহাওয়ায় উন্মুক্ত সাগরে ভাসছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইউএনএইচসিআর।নৌকাটি প্রথমে রবিবার স্থানীয় জেলেদের নজরে আসে। আচেহ প্রদেশের বিরেউএন উপকূলের প্রায় ৬০ মাইল দূরে নৌকাটি ছিল বলে জানান স্থানীয় জেলে সম্প্রদায়ের নেতা বদরুদ্দিন ইউনুস। তিনি জানান জেলেরা ঐ ভাঙ্গাচোরা কাঠের নৌকাটি টেনে আনতে না পারলেও সেখানে থাকা ক্ষুধার্ত লোকজনকে খাদ্য, পানি ও বস্ত্র দেন। নৌকাটিতে ৬০জন নারী, ৫১ জন শিশু এবং নয়জন পুরুষ রয়েছেন বলে জানান বদরুদ্দিন ইউনুস।পুলিশ ও নৌবাহিনীর সহযোগিতায় স্থানীয় কর্মকর্তারা নৌকায় থাকা লোকজনদের খাদ্য, ওষুধ দিয়েছেন এবং একটি নতুন ইঞ্জিন লাগিয়ে দেয়ার জন্যে একজন কর্মী নিয়োগ করেছেন। নৌকাটি ঠিক হয়ে গেলে আন্তর্জাতিক জলসীমায় ফিরিয়ে দেয়া হবে বলে জানান বিরেউএন জেলার প্রধান মুজাক্কার গনি। তাদের কারো কারো কোভিড-১৯ থাকতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com