শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারে সাধারণ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞের খবরে জাতিসংঘ ‘শিহরিত’

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১২.১৩ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

রবিবার জাতিসংঘের এক কর্মকর্তা বলেন যে মিয়ানমারে ৩০ জন বেসামরিক মানুষকে হত্যা করে তাদের লাশ পুড়িয়ে ফেলার বিশ্বাসযোগ্য খবর শুনে তিনি “শিহরিত”। মিয়ানমারের সরকারের কাছে এটি তদন্তের দাবি জানান তিনি।

পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে সংঘটিত এই ঘটনায় হামলার শিকার এবং পুড়িয়ে ফেলা গাড়িগুলোর মধ্যে অলাভজনক প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেনের দুই কর্মীর ব্যবহৃত একটি গাড়িও রয়েছে, যেই দুইজন ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।

একটি পর্যবেক্ষক দল এবং স্থানীয় গণমাধ্যম সামরিক জান্তার সৈন্যদের এই হামলার জন্য দায়ী করেছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এক বিবৃতিতে বলেন, “আমি এই মর্মান্তিক ঘটনা এবং দেশজুড়ে বেসামরিক জনতার উপর সকল হামলার নিন্দা জানাচ্ছি”।

তিনি “একটি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের” আহ্বান জানান।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে কায়াহ রাজ্যের হাপ্রুসো শহরের কাছের একটি হাইওয়েতে দুইটি পুড়ে যাওয়া ট্রাক এবং একটি গাড়ির ভেতর পুড়ে যাওয়া লাশের ছবি দেখা যাচ্ছে বলে প্রচার করা হয়।

শনিবার সেভ দ্যা চিলড্রেন জানায় যে মিয়ানমারে অবস্থিত তাদের দুইজন কর্মী এই ঘটনার “মধ্যে পড়ে যান” এবং তারপর থেকে নিখোঁজ রয়েছেন।

দাতব্য সংস্থাটি একটি বিবৃতিতে জানায় যে, ঐ দুইজন অঞ্চলটিতে মানবিক সাহায্যের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঘটনার পর থেকে কয়েকটি অঞ্চলে সংস্থাটি তাদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে বলেও বিবৃতিতে যোগ করা হয়।

মিয়ানমারের সামরিক জান্তা ইতোপূর্বে জানায় যে হাপ্রুসোতে শুক্রবার “সন্দেহজনকভাবে চালানো” সাতটি গাড়ি থামানোর চেষ্টা করা হলে তাদের সৈন্যদের ওপর হামলা করা হয়।

মুখপাত্র জাও মিন তুন বিস্তারিত কোন তথ্য না দিয়ে এএফপি কে বলেন যে ঘটনার পরের সংঘর্ষে সৈন্যদের হাতে কয়েকজন নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com