শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইসরাইল সিরিয়ার বন্দরে আঘাত হেনেছে : সিরিয়া

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১২.০৭ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

সিরিয়ার সরকারি মাধ্যম জানায় ভূমধ্যসাগর থেকে ছোড়া ইসরাইলের ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার লাতাকিয়া বন্দরে আঘাত হানলে বন্দরে আগুন ধরে যায় এবং তাতে বড় ধরণের ক্ষয়-ক্ষতি হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, সানা জানায় মঙ্গলবার খুব ভোরের দিকে এই হামলা চালানো হয় যা বন্দরের কনটেইনার ইয়ার্ডে আঘাত হানে।

লাতাকিয়া সিরিয়ার প্রধান বাণিজ্যিক বন্দর। এ মাসে এই অঞ্চলকে লক্ষ্য করে পরিচালিত এটি হচ্ছে ইসরাইলের দ্বিতীয় হামলা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইল অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে।

একক কোনো আঘাত হানার ব্যাপারে ইসরাইল খুব কমই কোনো মন্তব্য করে থাকে, তবে ইরান সমর্থিত বাহিনী বা চালান সম্পর্কে হামলার কথা তারা স্বীকার করেছে। সিরিয়ায় ইরানের কোন রকম ভিত্তি রচনা থামানোর লক্ষ্যে ইসরাইলের এই আক্রমণ।

[এই প্রতিবেদনের কিছু অংশ এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com