শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের দিল্লিতে করোনায় নৈশ কারফিউ জারি

  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১১.১৯ এএম
  • ৭৪৩ বার পড়া হয়েছে

ভারতের দিল্লিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে তাই নৈশ কারফিউ জারি করেছে দিল্লি সরকার। সোমবার থেকে এই কারফিউ বলবৎ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিনি জানিয়েছেন, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ জুনের পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এর ফলে দিল্লিতেএখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৩ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় এক সংক্রমিতের মৃত্যু হয়েছে। এনিয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ১০৫।

ইতোমধ্যে দিল্লিতে বর্ষবরণ উপলক্ষে সব উৎসব ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে আপাতত রেস্তোরাঁ, বার, অডিটোরিয়ামে ৫০ শতাংশ উপস্থিতি ও বিয়ের অনুষ্ঠানে ২০০ জনের উপস্থিতি কার্যকর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com