শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুদানে বিক্ষোভ কারিদের সাথে সংঘর্ষে ৫৮ জন পুলিশ আহত

  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২.৫১ এএম
  • ৫২২ বার পড়া হয়েছে

সুদান কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে যে সামরিক শাসনের বিরুদ্ধে চলা শনিবারের বিক্ষোভের সময় ৫৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। নিরাপত্তা স্থাপনা বা যানবাহনের উপর হামলা মোকাবেলা করতে শুধু কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

খার্তুমের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরও জানানো হয় যে শনিবারের বিক্ষোভের পর ১১৪ জনকে আটক করা হয়েছে এবং তারা বিচারের মুখোমুখি হবেন। গণতান্ত্রিক নির্বাচনের পথ চলাকে রোধ করে দেওয়া ২৫ অক্টোবরের সামরিক অভ্যুত্থানের পর চলতে থাকা বিক্ষোভ সমাবেশের এটি সর্বসাম্প্রতিক ঘটনা ছিল।

বিক্ষোভের সাথে সহমর্মিতা প্রকাশকারী চিকিৎসা কর্মীরা ইতোপূর্বে জানান যে নিরাপত্তা বাহিনীর সহিংসতার কারনে ১৭৮ জন বিক্ষোভকারী আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের শরীরে তাজা বুলেটের ক্ষত রয়েছে।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ দমনের কারণে এখন পর্যন্ত ৪৮ জন নিহত হয়েছেন বলেও চিকিৎসা কর্মীরা জানান।

শনিবার ইন্টারনেট এবং টেলিফোন যোগাযোগ ব্যাহত হয়, এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট ভবনে পৌঁছাতে বাধা দিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সেনাবাহিনী নভেম্বরে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোককে নিজ পদে পুনর্বহাল করার চুক্তি ঘোষণা করলেও বিক্ষোভকারীরা দমে যাননি, এবং তারা দাবি করেছেন যে সামরিক বাহিনীকে রাজনীতি থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com