শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লিবিয়ার উপকূল থেকে ২৮ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২.৪৬ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর লিবিয়ার পশ্চিম উপকূলে ২৮ জন অভিবাসীর মৃতদেহ ভেসে এসেছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই অভিবাসন যাত্রাপথে এটিই সর্বসাম্প্রতিক দুর্ঘটনা।

সূত্রটি জানায় ত্রিপলি থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দূরে “লিবিয়ান রেড ক্রিসেন্ট নিহত অভিবাসন-প্রত্যাশীদের ২৮ টি মৃতদেহ উদ্ধার করেছে এবং আল-আলুস-এর সৈকতের দুইটি ভিন্ন জায়গায় তিনজনকে জীবিত খুঁজে পাওয়া গিয়েছে”।

পরবর্তী কয়েক ঘন্টায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, “মৃতদেহগুলির পচন দেখে মনে হচ্ছে যে নৌকাটি বেশ কিছুদিন আগে ডুবেছিল”।

লিবিয়ার গণমাধ্যমে প্রচারিত ছবিতে মৃতদেহগুলিকে লাশ বহনকারী ব্যাগে সারিবদ্ধভাবে সৈকতে রাখা অবস্থায় দেখা যায়।

ইউরোপে পৌঁছানোর প্রাণান্তকর চেষ্টায় আফ্রিকা ও এশিয়ার অভিবাসন-প্রত্যাশীদের জন্য এক দশক ধরে সংঘাত ও অরাজকতায় জর্জরিত লিবিয়া একটি প্রধান বহির্গমন পথ হয়ে দাঁড়িয়েছে।

অভিবাসীরা প্রায়শই লিবিয়ায় দুর্বিষহ অবস্থা সহ্য করার পর অতিরিক্ত যাত্রীবহনকারি, সমুদ্রযাত্রার অনুপযোগী নৌকায় করে উত্তর দিকে পাড়ি জমান। এই নৌকাগুলো প্রায়শই দুর্ঘটনার সম্মুখীন হয় বা ডুবে যায়।

মাত্র এক সপ্তাহের মধ্যে একই রকমের কয়েকটি ঘটনায় ১৬০ জন অভিবাসন-প্রত্যাশী নিহত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই এই সর্বসাম্প্রতিক দুর্ঘটনাটি ঘটে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) -এর মতে এর ফলে এই বছর নিহতের সংখ্যা ১,৫০০ তে দাঁড়িয়েছে।

আইওএম এর তথ্যসূত্রে একই সময়ে ৩০,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে যাত্রাপথে আটকে লিবিয়াতে ফেরত পাঠানো হয়েছে।

ইউরোপিয় উপকূলে আগমনকারী অভিবাসীর সংখ্যা কমাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার উপকূল রক্ষীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ফেরত যাওয়ার পর অনেক অভিবাসন-প্রত্যাশীকেই আটক কেন্দ্রে আরও দুর্বিষহ অত্যাচারের শিকার হতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com