শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ফ্রান্সে কোভিড-১৯ সংক্রমন লাখের অংক ছাড়িয়েছে

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ২.৩১ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

ফ্রান্সে কোভিড-১৯ সংক্রমন শনিবার লাখের অংক ছাড়িয়েছে, টানা তিনদিন সংক্রমণ অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে গত ২৪ ঘন্টায় এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬১১ জনে।
সোমবার কোভিড-১৯ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং তার সরকারের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স বৈঠকের প্রক্কালে ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে এ কথা জানানো হয়। কর্মকর্তারা ওমিক্রনের দ্রুত বিস্তার নিয়ে উদ্বিগ্ন।
ইতোমধ্যে শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা প্রাপ্তবয়স্কদের প্রাথমিক টিকাদান কার্যক্রম সম্পন্ন করার তিন মাস পর তাদের বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে। সরকার স্বাস্থ্য পাস ইস্যু করার দিকে এগিয়ে যাচ্ছে, বুস্টার ডোজ গ্রহণ করার মাধ্যমে ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হওয়ার বৈধতা দেয়া হবে।
ক্যাফে, রেস্তোরা এবং পাবলিক স্পেসে প্রবেশের সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের জন্য এই পাসের প্রয়োজন হবে। কিছু এলাকায় ইতোমধ্যেই তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে।
চলতি মাসের শুরুতে ৪ ডিসেম্বর থেকে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। এ পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে ১ লাখ ২২ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে, দেশটিতে ৭৬.৫ শতাংশ জনসংখ্যার টিকাদান সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com