শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতা যুবকের শরীরে ওমিক্রন

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৯.৩৮ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

শুক্রবারই ডাবলিন ফেরত এক যুবকের শরীরে ধরা পড়েছিল ওমিক্রন। এবার আক্রান্ত কলকাতা মেডিকেলের এক জুনিয়র ডাক্তার। যদিও সাম্প্রতিক সময়ে তার বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তাহলে তিনি কীভাবে সংক্রমিত হলেন, স্থানীয় স্তরেও সংক্রমণ শুরু হয়ে গেল কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংক্রমণের উপসর্গ ছিলই। নমুনার জিনোম সিকুয়েন্স করে ওমিক্রনের হদিশ মিলেছে। চিকিৎসককে কোভিড ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আর কতজনের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতায় এখনও অবধি ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। ব্রিটেন ও নাইজেরিয়া ফেরত কলকাতার দুই বাসিন্দার শরীরে ওমিক্রন ধরা পড়েছিল আগেই। শুক্রবার ডাবলিন ফেরত ২৭ বছরের এক যুবকের নমুনা পরীক্ষায় ওমিক্রন ধরা পড়ে। ডাবলিন থেকে বিমানে ওঠার আগে কোভিড টেস্ট করিয়েছিলেন ওই যুবক। সেই রিপোর্ট নেগেটিভ আসে।

এরপর ডাবলিন থেকে ম্যানচেস্টার, আবুধাবি ও দিল্লী হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। জানা গেছে, জ্বর, সর্দি-কাশির মতো হাল্কা উপসর্গ তাঁর ছিলই। কলকাতায় ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন। করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এরপর জিনোম সিকুয়েন্স করিয়ে ওমিক্রন ভ্যারিয়ান্টের হদিশ মেলে।

স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, ওমিক্রন ভ্যারিয়ান্ট শরীরে ঢুকেছে কিনা তা জানা যাবে একমাত্র জিনোম সিকুয়েন্স করলে। তাই রাজ্যে নতুন যারা আসছেন বা আগে ভ্রমণের রেকর্ড আছে তাদের আরটি-পিসিআর টেস্ট করিয়ে নমুনার জিনোম সিকুয়েন্স করা জরুরি। কিন্তু বিদেশ ভ্রমণ না করেও ওমিক্রনের সংক্রমণ ছড়ানোয় চিন্তার পারদ চড়েছে।

প্রশাসন। ইতিমধ্যেই কড়া কোভিড বিধি জারি করার পরামর্শ দিয়েছে নবান্ন। আশঙ্কা করা হচ্ছে আগামী ২৫-৩০ দিনের মধ্যে ওমিক্রনের নতুন ঢেউ আসতে পারে, তাই এখন থেকেই বিধিনিষেধের রাশ শক্ত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com