মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত 

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ৮.০৬ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক মো. মামুন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক মো. মামুন নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে। আহতরা হলেন, নিজাম ও রিয়াজ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের চালক মামুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অপর দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ইকবাল হেসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার করে ও গুরুত্ব আহত অবস্থায় দুইজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com