শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ওমিক্রনের বিস্তার সত্ত্বেও লক্ষ লক্ষ আমেরিকান বড় দিন উপলক্ষে ভ্রমণে

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১২.১৮ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের ওমিক্রন প্রকরণ ডেল্টা প্রকরণকে ছাড়িয়ে গেলে এবং হাসপাতালগুলিতে রোগীদের স্থান সংকুলান না হওয়া সত্ত্বেও, লক্ষ লক্ষ আমেরিকান ছুটির মরশুমের এই অন্যতম ব্যস্ততম ভ্রমণের দিন, বৃহস্পতিবার ভ্রমণে বেরিয়ে পড়েছেন।

বড়দিনের সময়ে করোনা স্বাস্থ্য পরীক্ষা দেশের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে , বড় বড় শহরে ফার্মেসীতে বুকিং পাওয়া যাচ্ছেনা, সরকারি স্থাপনাগুলিও সামাল দিতে পারছে না এবং বহু জায়গায় ঘরে ব্যবহার্য করোনা পরীক্ষার কিটও পাওয়া যাচ্ছে না।

প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি প্রার্থী থাকাকালীন তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে একই বিষয়ে ব্যর্থতার জন্য দোষারোপ করতেন, এ সপ্তাহে জানুয়ারির প্রথমভাগে আরো টেস্টিং স্থান এবং ঘরে করোনা পরীক্ষার জন্য পঞ্চাশ কোটি কিট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউ ইয়র্ক সিটির ট্রাভের্স পার্কে নতুন চালু করা পরীক্ষা কেন্দ্রে জনগণ হাড় কাঁপানো শীতে গরম কাপড় পরে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন।

কুইন্সের বাসিন্দা মারিয়া ফেলিক্স তাঁর ফলাফলের জন্য যখন অপেক্ষা করছিলেন তখন বলেন, “আমার পরিবার-পরিজনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম, তবে আমার আশংকা হয়তোবা আমি কভিড পজিটিভ, তাই দেখা-সাক্ষাতের পরিকল্পনা বাতিল করতে হচ্ছে”।

সরকারি কর্মীরা রাস্তায় পথচারীদের কাছে ঘরে পরীক্ষার কিট বিতরণ করেন, তবে ৮০ লক্ষ ৪০ হাজার লোকের শহরে প্রতি ৫টি পৌরসভার একটির জন্য মাত্র ২০০০ কিট অনেকটা সময়ের জন্য অপ্রতুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com