শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের কাছে রাশিয়া সেনা বৃদ্ধি করে চলেছে

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১২.০৪ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নতুন স্যাটেলাইটে ছবিতে দেখা গিয়েছে যে, অধিকৃত ক্রাইমিয়া অঞ্চল ও ইউক্রেনের কাছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়া সেনা বৃদ্ধি করে চলেছে। আবার একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা নিশ্চয়তার আলাপ চালানোর জন্য চাপ দিয়ে যাচ্ছে।

রয়টার্স, যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাক্সার প্রযুক্তির স্যাটেলাইটের মাধ্যমে তোলা সাম্প্রতিক ছবিগুলির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারে নি। ক্রেমলিন শুক্রবার আবার জোর দিয়ে জানায় রাশিয়া তাদের নিজেদের এলাকায় তাদের নিজস্ব বাহিনীকে মোতায়েন বা সরানোর অধিকার রাখে এবং জানায় যে, পশ্চিমি দেশগুলি তাদের সীমান্তের কাছে উষ্কানীমূলক সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের নেতারা অক্টোবর মাস থেকে ইউক্রেন সীমান্ত বরাবর আবারও সেনা মোতায়েন শুরু করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। এর আগে এপ্রিল মাসে আংশিকভাবে এই মোতায়েন কাজ শুরু করা হয়েছিল। ম্যাক্সার সংস্থা তখনও স্যাটেলাইট ছবি প্রকাশ করে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য নেতারা জানান, দৃশ্যত মস্কো আগামী মাসের মধ্যেই ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছে। এইঅভিযোগ মস্কো বারবার নাকচ করে দিয়েছে।

ম্যাক্সার সংস্থা জানিয়েছে, কয়েক শ’ সাঁজোয়া গাড়ি এবং বিএমপি পদাতিক যান, স্বয়ংক্রিয় আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা সরঞ্জামসহ নতুন একটি ব্রিগেড পর্যায়ের ইউনিট সম্প্রতি রুশ গ্যারিসনে এসে পৌঁছায়।

ম্যাক্সার সংস্থা এক বিবৃতিতে জানায়, “গত মাসে আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট ছবিতে আমরা ক্রাইমিয়ার কাছে রাশিয়ারনতুন করে সেনামোতায়েন এবং ইউক্রেন সীমান্ত বরাবর পশ্চিম রাশিয়ায় অনেকগুলো প্রশিক্ষণ এলাকা লক্ষ্য করেছি”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com