শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের সংবিধান ছুঁয়ে বিয়ে করলেন পাত্রপাত্রী

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১২.০০ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

এই বিয়েতে ছিলো না কোনও শাস্ত্রজ্ঞ পুরোহিত বা মন্ত্রোচ্চারণ। আগুনকে সাক্ষী রেখে সাতবার ঘোরা পাত্রপাত্রীর? না, তাও ছিল না। এই বিয়ের অভিনবত্ব হলো, ভারতীয় সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন দুজনে। ওড়িষার গঞ্জাম জেলায় বিয়ে হলো ২৯ বছরের বিজয় কুমার, ২৭ এর শ্রুতি সাক্সেনার। বিজয় ওড়িষার বেরহামপুরের বাসিন্দা, শ্রুতি উত্তরপ্রদেশের মেয়ে। দুজনে কাজ করেন চেন্নাইয়ের এক বেসরকারি সংস্থায়।

দেশের তিন ভিন্ন রাজ্যের মহাযোগ ঘটেছে বিয়েতে। পাত্র শুধু পাত্রীর গলায় মালা পরিয়ে দিলেন, তারপরই সংবিধান ছুঁয়ে নতুন জীবনের শপথ নিলেন তাঁরা। নবদম্পতি অতিথিদের আশীর্বাদ নিয়ে দামী উপহারসামগ্রীর বদলে রক্তদানের আবেদন করলেন। সেই আবেদন মেনে রিসেপশন স্থলের কাছেই বসল রক্তদান শিবির। মরনোত্তর দেহদানের শপথ নিতেও আবেদন করলেন আমন্ত্রিতদের।

বিজয়ের বাবা ডঃ মোহন রাও জানালেন, ২০১৯ সালে তার বড় ছেলেও পাত্রীপক্ষকে রাজি করিয়ে একই কায়দায় বিয়ে করেছিলেন। এবারও বিজয়ের পরিবার শ্রুতির অভিভাবকদের বুঝিয়ে সম্মতি নেয়। ঠিক হয়, প্রচলিত হিন্দু ধর্মীয় রীতিনীতির বদলে সংবিধানের নামে নবদম্পতি শপথ নেবে বিয়েতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com