শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে চীনা মোবাইল কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১২.০০ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

ভারতের নানা জায়গায় চীনা মোবাইল কোম্পানিগুলির বিরুদ্ধে আয়কর অভিযান চালানো হচ্ছে। দেশব্যাপী চীনা জনপ্রিয় মোবাইল সংস্থাগুলির অফিস, কারখানায় তল্লাশি চলছে আয়কর দপ্তরের। ওপো, জিয়াওমি, ওয়ান প্লাসের মতো বহুল ব্যবহৃত মোবাইল কোম্পানিগুলি অভিযানের আওতায় রয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছে সূত্র।

চীনা কোম্পানিগুলির বিরুদ্ধে আয়কর সংক্রান্ত নিয়ম ভাঙার গুচ্ছ গুচ্ছ অভিযোগ পেয়েই বুধবার সকাল থেকে আয়কর দপ্তর অভিযান শুরু করে বলে খবর। সূত্রের খবর, একাধিক চীনা মোবাইল কোম্পানির নির্মাণ ইউনিট, কর্পোরেট অফিস, গোডাউনে আয়কর তল্লাশি চলেছে। দিল্লী, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, গুয়াহাটি, ইন্দোর ও আরও কয়েকটি শহরে দুই ডজনের বেশি জায়গায় হানা দেয় আয়কর। কয়েকটি ফিনটেক কোম্পানির বিরুদ্ধেও তল্লাশিতে নেমে তাদের কর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন আয়কর অফিসাররা।

চীনা মোবাইল কোম্পানিগুলির বিরুদ্ধে প্রচুর অর্থ কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল অনেকদিন ধরেই। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজরদারি চলছিল। পাকা তথ্যপ্রমাণ হাতে আসতেই তল্লাশিতে নামে আয়কর দপ্তর।

গত আগস্টে চীনা টেলিকম যন্ত্রপাতি নির্মাণ সংস্থা জেডটিইর গুরুগ্রামের অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। তাদের ভারত শাখার প্রধানকেও জেরা করে তারা। তাদের বিরুদ্ধে একাধিক কর ফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে বলে খবর। সম্প্রতি মোবাইল ফোনের ব্যবসা, লোন অ্যাপ্লিকেশন ও পরিবহণ ব্যবসায় জড়িত একাধিক চীনা সংস্থার বিরুদ্ধ তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com