শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ

যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কিউসি

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১১.৫৬ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার কিউসি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটেনে। তিনি ব্রিটেনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি কিউসি হিসেবে নিয়োগ পেলেন। ব্রিটিশ রানীর পরামর্শে ১০১ জন কুইন্স কাউন্সেল বা কিউসির তালিকা প্রকাশ করা হয় ২২ ডিসেম্বর। এতে সুলতানা রয়েছেন। লর্ড চ্যান্সেলর ডোমেনিক রাব এই নিয়োগ দেন।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ সুলতানা তাপাদারের বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজারে। তার বাবার নাম শাহাবুদ্দিন তাপাদার। সুলতানার নিয়োগে লন্ডনের বাঙ্গালি কমিউনিটি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, এই নিয়োগ বাংলাদেশিদের ব্রিটেনের মূলধারায় এগিয়ে যাওয়ার পথে আরেক ধাপ ইতিবাচক পথ তৈরি হলো।

সুলতানা আপিল আদালতে ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলে এবং কর্পোরেট আইনে বিশেষভাবে অভিজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন। কাউন্টার টেররিজম ও জাতীয় নিরাপত্তা নিয়েও তিনি কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com