শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাপানে ক্লিনিকে অগ্নিসংযোগ, মৃত্যু বেড়ে ২৫

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৪.০৭ পিএম
  • ৪৮৩ বার পড়া হয়েছে

জাপানে একটি মানসিক রোগ চিকিৎসা ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় গত শুক্রবার অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

আজ মঙ্গলবার সর্বশেষ যার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তার বয়স ২০ এর ঘরে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে,  যিনি আগুন লাগিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে সেই ৬১ বছর বয়সী ব্যক্তি এবং এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে ওসাকা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার পুলিশের এক কর্মকর্তা জানান, ক্লিনিকের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন ওই ব্যক্তিকে দুই ব্যাগ ভর্তি তরল বহন করতে ও তাতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডের একদিন আগে ক্লিনিকটির জরুরি বহির্গমন দরজা বাইরে থেকে আঠালো টেপ দিয়ে আটকানো অবস্থায় পাওয়া যায়, পরে ওই টেপ খুলে ফেলা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কিয়োডো।

পুলিশের ধারণা, সন্দেহভাজন ৬১ বছর বয়সী ওই ব্যক্তিই দরজাটি সিল করে দিয়েছিলেন, যেন ক্লিনিকের ভেতরে থাকা লোকজন বাইরে বেরিয়ে আসতে না পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com