শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইংলিশ চ্যানেলে আটকা পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১.০৩ পিএম
  • ৪৯০ বার পড়া হয়েছে

চ্যানেলে আটকা পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স । দেশটির বিভিন্ন নৌযানের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয়। অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে  তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফরাসি কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার তাদেরকে জানানো হয়েছিল যে এই চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়েছে। ফলে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফবোট অভিবাসীদের  সমুদ্র তীরে ফিরিয়ে আনে।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধারের পর তাদেরকে গ্রহণ করেছে।
চ্যানেল অতিক্রমকারি গুপ্ত অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এ বছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
গত মাসে ২৭ অভিবাসী প্রাণ হারিয়েছে। ফ্রান্সের কালাইস বন্দরের কাছ থেকে তাদের নৌকা উদ্ধার করা হয়।  এর ফলে চ্যানেল অতিক্রমের আড়ালে মানব চোরাকারবারী নীতিমালা প্রশ্নে প্যারিস ও লন্ডন নতুন করে পাল্টাপাল্টি অভিযোগ করে।
২০২১ সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার অভিবাসী ব্রিটেনের উদ্দেশ্যে ফ্রান্স উপকূল ত্যাগ করে। ১১ নভেম্বর এক হাজার ১৮৫ অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com