মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জবিতে সাত দিনব্যাপী চলবে বিজয় সাংস্কৃতিক উৎসব

  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২.৪৭ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ বিজয় উৎসব, মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ,উদীচী এবং মুক্তমঞ্চ এর উদ্যোগে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৫.৩০টায়। এসব অনুষ্ঠান চলবে সোমবার পর্যন্ত। ইতিমধ্যেই এসব অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কম থাকায় সশরীরে এসব অনুষ্ঠান আয়োজনকে ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের অংশ হিসেবে থাকবে নাচ-গান, দলীয় সংগীত এবং মনোমুগ্ধকর সকল আয়োজন। উল্লেখ্য, এর পূর্বে শহীদ বুদ্ধজীবী দিবস (১৪ ডিসেম্বর), মহান বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহেব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com