শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০১৯ সালে মসজিদে হামলার ঘটনায় সাহসিকতার জন্য ১০ জনকে সর্বোচ্চ সম্মান জানিয়েছে নিউজিল্যান্ড

  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২.৪০ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ড, আফগানিস্তান থেকে আসা এক ব্যক্তিকে সাহসিকতার জন্য দেশটির সর্বোচ্চ পুরস্কার ‘নিউজিল্যান্ড ক্রস’ দিয়েছে। তিনি ২০১৯ সালের মার্চে দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা করা বন্দুকধারীকে তাড়া করেছিলেন। বন্দুকধারী ব্যক্তিটি দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেছিল।

নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে ঐ মসজিদ দুটিতে হামলার ঘটনায় সাহসিকতা দেখানোর জন্য যে ১০ জনকে সম্মান জানানো হয়, আব্দুল আজিজ তাঁদের মধ্যে একজন।

আফগানিস্তান থেকে আসা এই সাবেক শরণার্থী, লিনউড ইসলামিক সেন্টারে গুলি চালানোর পর ঐ বন্দুকধারীর দিকে একটি ক্রেডিট কার্ড মেশিন ছুড়ে দেন। তিনি নিহত নামাজীদের মৃতদেহকে পাশ কাটিয়ে হামলাকারীর দিকে ছুটে যান এবং বন্দুকধারীর ফেলে দেয়া রাইফেল নিয়ে তাকে তাড়া করেন।

রেডিও নিউজিল্যান্ডকে আজিজ বলেন, তার সঙ্গে যারা নামাজ আদায় করছিলেন, তিনি কেবল তাদের রক্ষা করতে চেয়েছিলেন।

নাঈম রশিদ নামের আর একজনকে মরণোত্তর ‘নিউজিল্যান্ড ক্রস’ দিয়ে সম্মান জানানো হয়েছে। তিনি সেদিন আল নূর মসজিদে নামাজ পড়তে এসেছিলেন এবং ঐ বন্দুকধারীর সঙ্গে সামনাসামনি সংঘাতে নিহত হন।

কর্মকর্তারা বলেছেন যে, রশিদের সাহসিকতাও জীবন রক্ষা করেছিল। তার বিধবা স্ত্রী আমব্রীন নঈম এক বিবৃতিতে জানিয়েছেন, “পুরস্কারটি কেবল তার জন্য নয়, প্রতিটি শান্তিপ্রিয় মানুষের জন্য, যারা ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ায়”।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ঐ বন্দুকধারীকে গ্রেফতার করা দুই জন পুলিশ কর্মকর্তাসহ সাহসী পুরস্কার প্রাপ্তরা ছিলেন “নি:স্বার্থ এবং অসামান্য”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com