শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই

আফগানিস্তানে সংশ্লিষ্ট সকল পক্ষের যুদ্ধাপরাধের তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি

  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১২.৩৪ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

বৈশ্বিক মানবাধিকার গোষ্ঠী আফগানিস্তানের সংঘাতের সকল পক্ষকে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার পতনের আগে এবং ইসলামপন্থী তালিবান গত আগস্টে ক্ষমতায় আসার আগে কাবুলে বেসামরিক লোকদের হতাহতের জন্য অভিযুক্ত করছে।

লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার একটি নতুন প্রতিবেদনে বলেছে যে কাবুলের পতনের ঠিক আগের মাসগুলিতে তালিবান, আফগান নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী “বারবার যুদ্ধাপরাধ এবং নির্মম রক্তপাত এর জন্য দায়ী ছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, “আমাদের নতুন প্রমাণে দেখা যাচ্ছে যে যে, তালিবান যে দাবি করছে ক্ষমতা হস্তান্তরের নিরবচ্ছিন্নতা, বাস্তব পরিস্থিতি তা থেকে অনেক দূরে, আফগানিস্তানের জনগণ আবারও তাদের জীবন দিয়ে মূল্য পরিশোধ করেছে।

তিনি বলেন, বাড়ি, হাসপাতাল, স্কুল এবং দোকানপাট অপরাধের দৃশ্যে পরিণত হয়েছে কারণ মানুষ বারবার নিহত এবং আহত হচ্ছিল। আফগানিস্তানের জনগণ দীর্ঘকাল ধরে ভুগছে, এবং ক্ষতিগ্রস্তদের অবশ্যই ন্যায়বিচার পেতে হবে এবং ক্ষতিপূরণ পেতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে জুলাই এবং আগস্টে আফগানিস্তান জুড়ে তাদের সামরিক অগ্রাভিযানের সময়, তালিবান যোদ্ধারা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের, ক্ষমতাচ্যুত সরকারের প্রতি অনুগত সৈন্যদের এবং প্রাক্তন সরকারের সহানুভূতিশীল হিসাবে বিবেচিত লোকজনকে প্রতিশোধমূলক আক্রমণে নির্যাতন ও হত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com