শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় বিধ্বস্ত কেন্টাকির দু’টি শহর সফর করেছেন প্রেসিডেন্ট বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১২.২৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কয়েক দফার ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কেন্টাকি এবং অন্যান্য রাজ্যকে সাহায্য করার জন্য “যাই লাগে, যত দিন লাগে” তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়গুলো অকল্পনীয় ধ্বংসের চিহ্ন রেখে গেছে। তিনি আরও বলেন, “আপনাদের পূণরুদ্ধার এবং পুণর্নির্মাণ করা হবে”।

কেন্টাকির ডসন স্প্রিংসে পরিণত একটি বিধ্বস্ত বাড়ি যেখানে পড়ে রয়েছে কয়েকটি দেয়াল এবং ধ্বংসের চিহ্ন তারই সামনে দাঁড়িয়ে বাইডেন বলেন, “এই ধ্বংসের পরিধি এবং মাত্রা প্রায় অবিশ্বাস্য “। বাইডেন কেন্টাকির যে দুটি শহর পরিদর্শন করেন, ডসন স্প্রিংস তার একটি।

দিনে আরও আগের দিকে বাইডেন ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ স্বচক্ষে দেখার জন্য বুধবার কেন্টাকি সফর যান। ঘূর্ণিঝড়ে ঐ রাজ্যে কমপক্ষে ৭৪ জন মারা গেছেন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

বাইডেনকে ঘূর্ণিঝড়গুলোর ক্ষয়-ক্ষতি থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘূর্ণিঝড়গুলো কেন্টাকি এবং এর প্রতিবেশী রাজ্যগুলোতে শুক্রবারের রাতে এবং শনিবার সকালে আঘাত হানে।

প্রেসিডেন্ট বাইডেন বিমানে করে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মেফিল্ড এবং ডসন স্প্রিংস শহর দুটি ঘুরে দেখেন। এরপর ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাওয়া মানুষদের সমবেদনা জানাতে ধ্বংসস্তুপ বিস্তৃত রাস্তায় হাঁটেন।

বাইডেন কমিউনিটিগুলো পুণর্নির্মাণে সহায়তা করার জন্য কেন্দ্রীয় তহবিল থেকে দ্রুত অর্থ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ধ্বংসযজ্ঞ এতটা ব্যাপক যে, প্রচেষ্টাটি নতুন শহর নির্মাণের সমতুল্য হবে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া।)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com