মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন!

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ৭.৫৯ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় গত দু’দিন যাবত অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় পরিবেশগত কোনো ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়।
গতকাল সকাল থেকে শুরু হওয়া অভিযানে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ও মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় সংসার ব্রিকস ও এইচবিএম নামে দুইটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজেস্ট্রেট আল আমিন জানান, অভিযানের সময় ইটভাটার চিমনি, কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালি পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক সৌমেন মৈত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com