শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৬.২২ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

ম্যারাডোনার দু’কানে হীরের দুল, দু’হাতের কব্জিতে দুটি ঘড়ি, হাতে উল্কি, ঠোঁটে সিগার—এসবই চেনা ছবি। কিন্তু সেই কিংবদন্তী প্রয়াত দিয়েগো আরমান্দো ম্যারাডোনার একটি ঘড়ি চুরি হয়ে গিয়েছিল কয়েক মাস আগে। সেই ঘড়ি মিললো ভারতের আসামে ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে লিখেছেন, আন্তর্জাতিক সহযোগিতায় আসামে শিবসাগর জেলার পুলিশ ওয়াজিদ হুসেন নামের একজনকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ঘড়িটি।

ম্যারাডোনার মৃত্যুর পর দুবাইয়ের একটি সংগ্রহশালায় ঘড়ি-সহ মারাদোনার অনেক সামগ্রী রাখা ছিল। জানা গিয়েছে, এই ওয়াজিদ দুবাইয়ের ওই সংগ্রহশালায় সিকুরিটি গার্ডের কাজ করত। অভিযোগ হচ্ছে, কয়েক মাস আগে ঘড়ি চুরি করে আসামে পালিয়ে আসে সে। তারপর থেকে শিবসাগরেই ছিল।

কিন্তু দুবাই সরকার ভারত সরকারের মাধ্যমে আসামে জানায়, ঘড়ি চুরি যাওয়ার পর থেকে এক নিরাপত্তারক্ষী কাজ ছেড়ে দেয়। তার বাড়ি আসামে। এরপরেই খোঁজ শুরু করে পুলিশ। এদিন ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com