শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রিটেন ওমিক্রন সংক্রমণের বিশাল ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছে:বরিস জনসন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১২.৪২ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন ওমিক্রন সংক্রমণের বিশাল ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছে। এর প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বুষ্টার টিকা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি।টেলিভিশনে দেয়া ভাষণে জনসন বলেন ওমিক্রনের কারণে জরুরিভাবে এ মাসের শেষ নাগাদ ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্যে টিকার তৃতীয় ডোজ দেয়া হবে। এর আগে এই লক্ষ্যমাত্রা ছিল জানুয়ারির শেষ নাগাদ।তিনি বলেন দ্রুত সংক্রমনশীল এই প্রকরণ প্রতি দুই তিন দিনে দ্বিগুণ হচ্ছে এবং “ওমিক্রনের বিশাল ঢেউ আসছে”।বুষ্টার টিকা দেয়ার একটি ‘জাতীয় অভিযান’ ঘোষণা করেছেন তিনি যার মাধ্যমে সপ্তাহে সাত দিন খোলা রেখে অসংখ্য টিকা কেন্দ্র তৈরি করা হচ্ছে এবং সামরিক বাহিনীর পরিকল্পনায় ও সহযোগিতায় হাজার হাজার স্বেচ্ছাসেবী টিকা দেয়ার কাজ করছেন।জনসনের বুষ্টার টিকা দেয়ার ৩১শে ডিসেম্বরের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের জন্যে। যুক্তরাজ্যের অন্যান্য অংশে – স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও টিকা প্রচারণা বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ‘দ্রুত সংক্রমণশীল এই নতুন প্রকরণের আবির্ভাব জনগণ এবং স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ উভয়ের জন্যে বাড়তি ও দ্রুত বর্ধনশীল ঝুঁকি যুক্ত করলো’, ঠিক এমন একটি সময়ে যখন কোভিড-১৯ সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ ব্যপারে সাবধান হওয়ার জন্যে তাঁরা ৫ মাত্রার স্কেলে লেভেল ৩ থেকে লেভেল ৪ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।ওমিক্রন প্রথম যেখানে শনাক্ত হয়েছে সেই দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলছেন তাঁরা যে লক্ষণ দেখেছেন তাতে ওমিক্রন ডেল্টার চেয়ে কম মারাত্মক, তবে সে ব্যপারে নিশ্চিতভাবে বলতে গেলে আরও সময় লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com