মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সমীরন ও ঐশীর নতুন গান “ওরে মন তুই কখন”

  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১.৪৫ পিএম
  • ৪৫৯ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রকাশ পেতে যাচ্ছে সমীরণ ও ঐশী’র দ্বৈত গান ‘ওরে মন তুই কখন’। সম্প্রতি গানের মিউজিক ভিডিও এর কাজ সম্পন্ন হয়েছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমীরণ দেওয়ান।
এ প্রসঙ্গে সমীরণ দেওয়ান বলেন- গানটি তৈরী করার সময় আমার লক্ষ্য ছিল গানটি যেন সব সময় টিকে থাকে। সবার কাছেই ভাল লাগতে হবে এমনটি নয়। দশজন শ্রোতার কাছে যদি গানটা সারাজীবন পছন্দের তালিকায় থাকে এটাই সব থেকে বড় অর্জন।
গানটার রেকর্ডিং ও মিউজিকের কাজ অনেকদিন আগেই করা হয়েছিলো। বিভিন্ন জটিলতা ও ব্যস্ততার কারনে গানটা এতোদিনেও প্রকাশ করা হয়নি। তবে এই বছরটা শেষ হওয়ার আগেই আশা করি গানটা প্রকাশ পাবে। এ প্রসঙ্গে রাকিবা ঐশী বলেন- সেরা কণ্ঠ শেষ হবার কিছুদিন পরেই এই গানটায় ভয়েস দিয়েছিলাম। বিষয়টা খুব আনন্দের ছিলো আমার জন্য।
এটাই সমীরণ দাদার সঙ্গে আমার প্রথম কাজ ছিল। বেশ কিছুদিন আগে উনার কম্পোজিশনে আরেকটা গানেও ভয়েস দিয়েছি। আশা করি গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।। খুব শীঘ্রই গানটা প্রকাশিত হবে সমীরণ দেওয়ানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com