শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন গোয়েন্দা বিমান এসইউ-৩০ প্রতিহত করল রাশিয়া

  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৫.২৪ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান কৃষ্ণসাগরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পি-৮এ মডেলের গোয়েন্দা বিমানকে প্রতিহত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার (এনডিসিসি) জানিয়েছে, গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগরের আকাশে এ ঘটনা ঘটে।

ওই সেন্টার জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখী একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ার রাডার ব্যবস্থা। এরপর সেটি যাতে রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান পাঠানা হয়।

যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন পি-৮এ গোয়েন্দা বিমান। এ অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটিকে কৃষ্ণসাগরের আকাশ থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এনডিসিসি আরো বলেছে, বিদেশি বিমানটি কৃষ্ণসাগর ত্যাগ করলে রাশিয়ার যুদ্ধবিমানটিও নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মস্কো জানিয়েছে। সূত্র:পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com