শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ সম্পর্কে পুতিনকে হুশিয়ার করে দিলেন বাইডেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২.২৮ এএম
  • ৫১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপের মিত্রদের ইউক্রেনের সীমান্তের কাছে মস্কোর বাহিনী মোতায়েন করা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এবং রাশিয়া যদি তার ঐ একদা স্যাটেলাইট- রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে প্রতিক্রিয়া হিসেবে “কঠোর” অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

দুই নেতা একটি সুরক্ষিত ভিডিও লিংক-আপ‘এ দুই ঘন্টা ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠক শেষে এক পাঠ করা বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, “বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি সংঘাতের সম্ভাবনা কমানো এবং কূটনীতিতে ফিরে আসার আহবান জানান”। বাইডেন ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলেছেন কিনা–তার কোন ইঙ্গিত ঐ পঠিত বিবৃতিতে দেয়া হয়নি।

পুতিনের প্রতিক্রিয়া কি ছিল–হোয়াইট হাউজ তার কোন ইঙ্গিত দেয়নি। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতা তাদের টিমকে ঐ বিষয়টি পর্যবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তা করবে।

ক্রেমলিন, বাইডেনের সঙ্গে আলোচনায় পুতিনের প্রতিক্রিয়া সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানায়নি।

হোয়াইট হাউজ জানিয়েছে যে, বিশ্বজুড়ে কৌশলগত অস্ত্র স্থিতিশীল রাখা; রাশিয়া থেকে বিপুল পরিমাণ পণ আদায়ের জন্য আক্রমণ চালানো, যা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কম্পিউটার নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল এবং ইরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ রোধে যৌথ প্রচেষ্টা নিয়েও দুই নেতা আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com