শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে : রাশিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৬.৪৭ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে বলে খবর দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর শ্রিংলা এ তথ্য জানান।

তিনি বলেন, “চলতি মাসে এস-৪০০ সরবরাহ শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া চলবে। পুতিনের নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত হলেও ছিল উচ্চ মাত্রায় ফলপ্রসূ ও বাস্তবসম্মত। পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী এ সময় ২৮টি সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও খবর দেন হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেন, বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের নয়াদিল্লি সফরে প্রমাণিত হয়েছে তিনি ভারত-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেরও যথেষ্ট গুরুত্ব তার কাছে রয়েছে।

এর আগে পুতিনের সঙ্গে নয়াদিল্লি সফরকারী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতের সঙ্গে তার দেশের এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তির প্রশংসা করে বলেন, আমেরিকা এই চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করলেও নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করেছে।

সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com