শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমার ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি ৫জন নিহত

  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৩.০৪ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্থানীয় সংবাদ মাধ্যম “মিয়ানমার নাউ” জানায়, রবিবার সকালে ইয়াঙ্গুনে একটি অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের ওপর নিরাপত্তা সেনাদের গাড়ি উঠে গেলে ৫ জন নিহত হয়। তারা অন্তত ১৫জনকে গ্রেফতার করে।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, বহু ডজন লোক আহত হয়েছেনI সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওতে প্রতিবাদকারীদের ওপর গাড়িটি ধাক্কা দিতে এবং পথে কতগুলি দেহ পরে থাকতে দেখা যায়। সকালের এই সহিংস ঘটনার পরেও, বিকেলে ইয়াঙ্গুনে আরো একটি বিক্ষোভের আয়োজন করা হয়।

পহেলা ফেব্রুয়ারীর অভ্যূত্থানের সময় থেকে ১৩০০ জনের বেশি নিহত হওয়ার পরেও সেখানে সামরিক বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছেI প্রায়শই এসব বিক্ষিপ্ত প্রতিবাদে অংশ নেয় ছোট ছোট দল, যারা নোবেল পুরস্কার বিজয়িনী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করার বিরোধিতা এবং সামরিক শাসনের অবসানের দাবি তুলে থাকে।

বিরোধীদের ছায়া সরকার জানিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের গাড়ি চাপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা হৃদয় বিদারক।

জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবারের হামলার পর সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, “সন্ত্রাসী সামরিক বাহিনী, যারা নৃশংস ও অমানবিকভাবে নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যা করেছে, আমরা তার সমুচিত ও কঠোর জবাব দেব।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, সেনা বোঝাই একটি গাড়ি পেছন থেকে বিক্ষোভকারী জনতাকে আঘাত করে, তারপর তারা বিক্ষিপ্তভাবে প্রতিবাদকারীদের গ্রেফতার ও মারধর করতে শুরু করে । তারা জানান, মাথায় প্রচন্ড আঘাত লেগে অনেকেই আহত হন এবং জ্ঞান হারান।

রবিবার এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে ক্ষমতাসীন জান্তা’র মুখপাত্র তার জবাব দেয় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com