মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কামাল তামান্নার “টাকা পয়সা শুন্য”

  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১০.৩৮ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নির্মিত হলো একক নাটক “টাকা পয়সা শুন্য”। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল শরীফ। এবং নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। ও নাটকটি ব্যসরকারি চ্যানেলে প্রচার করা হবে।

নাটকে আরো অভিনয় করেছেন,হেদায়েত তুর্কি, কামাল , তামান্না সরকার, মৌমিতা , জিদান, রকি খাঁন, রেশমী, শতদল বড়ুয়া বিলু, মাহিন , অরুপ কুন্ডু , মেহেদী, লবন্য, রিংকু ও অন্যান্য।সহকারি পরিচালক মোঃ মিলন। ডিওপি কাউসার রাজিব, প্রযোজনা : ডিউ ড্রপস, নির্বাহী প্রযোজক : এম আর মিলন জোয়াদর্দার, সম্পাদনা : সাইফ সিহাব, সার্বিক সহযোগিতায় : তানিয়া রেজা তন্বী।

নাটকে গল্পে দেখা যাবে, “টাকা পয়সা-শুন্য” শিরোনামে শুরু করলো একক নাটক একজন ট্যাক্সি ড্রাইভার কালাম হঠাৎ একদিন তার গাড়িতে ব্যাগ ভর্তি টাকা পায়। টাকা পাওয়ার পর কালাম তার স্ত্রী’র সাথে, ট্যাক্সির মালিকের সাথে এক কথায় সবার সাথেই খারাপ আচরন করতে থাকে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পাওয়ার উন্মাদনায় উন্মাদ হয়ে খারাপ কাজ করতেও দ্বিধান্বিত হয় না সে। তার এই পরিবর্তন আশ পাশের ভাড়াটিয়ারা লক্ষ্য করে। হঠাৎ এক দিন বাড়ি ওয়ালার টাকা চুরি হয়।

ভাড়াটিয়াদের সন্দেহে থাকা কালামের উপর চুরির অভিযোগ পড়ে। পুলিশ যখন কালামকে ধরে নিয়ে যাচ্ছে ঠিক তখনই সেই টাকার সত্যিকারের মালিক এসে হাজির হয়। কালাম বুঝতে পারে টাকা পয়সা মানুষের জীবনে দরকার কিন্তু অতিরিক্ত টাকা পয়সা মানুষের চারিত্রিক, সামাজিক অবক্ষয় ঘটায়।

এক কথায় অতিরিক্ত সব কিছুই মানুষের জীবনের জন্য ক্ষতিকর বা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। নির্দেশক বললে, ‘ডিউড্রপস স্টুডিও নতুন করে বেশ কিছু নাটক এবং বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমি প্রথম এই নাটকটি নির্মাণ করছি ৷ ডিউড্রপস এর প্রথম নাটকের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে ৷

ডিউড্রপস আগামীতে আরও প্রযোজনা করবে, ডিউড্রপস এর সাথে আছি ৷ ডিউড্রপস এর ব্যবস্থাপনা পরিচালক বললে, ‘আমরা বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছি ৷ ডিউড্রপস শুধু প্রোডাকশন হাউজই নয়, আমরা এজেন্সি বেইজ কাজ করছি ৷ এই মাসে আরো ৪টা একক নাটকের সুটিং এর ডেট লক করা রয়েছে ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com