শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০২১ সালে বিশ্বব্যাপী ২ ট্রিলিয়ন ডলার রাজস্ব হারাবে পর্যটন খাত: জাতিসংঘ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ২.২৬ পিএম
  • ৫১৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারীর প্রভাবে ২০২১ সালে পর্যটন খাত ২ ট্রিলিয়ন ডলার রাজস্ব হারাবে। জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও সোমবার, এই খাতের পুনরুদ্ধারকে “ভঙ্গুর” এবং “ধীর” বলে অভিহিত করেছে।

মাদ্রিদ-ভিত্তিক ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের এই পূর্বাভাসটি এমন এক সময়ে এলো, যখন ইউরোপ জুড়ে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি বিশ্বজুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়ছে।

২০১৯ সালে মহামারী আঘাত হানার আগে ১.৫ বিলিয়ন পর্যটক বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন। ২০২০ সালের মতো এ বছরও সেই হার হবে নিম্নগামী। সংস্থাটির তথ্য অনুসারে, চলতি বছর আন্তর্জাতিক আগমন ৭০%-৭৫% কমে যাবে।

ইতিমধ্যে মহামারীজনিত কারণে গত বছর বিশ্বব্যাপী পর্যটন খাত ২ ট্রিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে। ইউএনডব্লিউটিও’র মতে, এটি করোনা কালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ খাতগুলির মধ্যে একটি।

পর্যটনের প্রসারে কর্মরত জাতিসংঘের এই সংস্থাটির কাছে এমন কোনও সমীক্ষা নেই, যা থেকে আভাস দেয়া যাবে আগামী বছর এই খাতটি কীভাবে কাজ করবে। এছাড়া এর মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গিও উত্সাহবাঞ্জক নয়।

ইউএনডব্লিউটিও এক বিবৃতিতে বলেছে, “সাম্প্রতিক উন্নতি সত্ত্বেও, বিশ্বজুড়ে অসম টিকা দেওয়ার হার এবং নতুন নতুন কোভিড স্ট্রেন” যেমন ডেল্টা ভেরিয়েন্ট এবং ওমিক্রন “পর্যটন খাতের ধীর এবং ভঙ্গুর পুনরুদ্ধারের উপর প্রভাব ফেলতে পারে।

ইউএনডব্লিউটিও প্রধান জুরাব পোলোলিকাশভিলি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে বেশ কয়েকটি দেশে নতুন ভাইরাস বিধিনিষেধ এবং লকডাউনের প্রত্যাবর্তনের ফলে এটি একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছে।

মঙ্গলবার মাদ্রিদে ডব্লিউটিও’র বার্ষিক সাধারণ অধিবেশন শুরুর আগে তিনি বলেন, বর্তমানে পর্যটন শিল্প একটি ঐতিহাসিক সংকটে রয়েছে, তবে এই শিল্প বেশ দ্রুতই সংকট উত্তরণে সক্ষম হবে”।

“২০২২ সাল, ২০২১ এর চাইতে অনেক ভালো হবে” বলে তিনি আশাবাদ বাক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com