শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেদারল্যান্ডসে ১৩ জনের দেহে করোনভাইরাস ওমিক্রন পজেটিভ বলে শনাক্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১১.৫৩ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

ডাচ স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার বলেছেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বিমানে করে নেদারল্যান্ডসে আসা ১৩ জনের করোনভাইরাসের নতুন প্রকরণ ওমিক্রন পজেটিভ বলে শনাক্ত হয়েছে।

শুক্রবার আমস্টারডামে আসার পর, যে ৬১ জন যাত্রী করোনভাইরাস পজেটিভ বলে শনাক্ত হয়, ওই ১৩ জন ছিল তাদেরই দলে।

সম্প্রতি সিডনিতে আসা যাত্রীদের মধ্যে দু’জনের শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট পাওয়া গেছে- ওই ঘোষণার কিছুক্ষণ পর, আমস্টারডামের এই খবর এলো।

ওমিক্রন হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করোনভাইরাস-এর পঞ্চম এক উদ্বেগজনক ভেরিয়েন্ট। এটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়, যেখানে করোনভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে।

এই করোনভাইরাসটির স্পাইক প্রোটিনে প্রায় ৩০টি মিউটেশন রয়েছে, এবং তাদের মধ্যে কিছু ভাইরাস খুব সহজেই সংক্রমণ ঘটাতে পারে বলে বিজ্ঞানীরা উদ্বিগ্ন হয়ে পড়ছে। তবে, ওমিক্রন আসলে তার চেয়েও বেশী সংক্রমণযোগ্য বা বিপজ্জনক কিনা, বিজ্ঞানীরা এখনও তা ঠিক বলতে পারছেনা।

এর আগে, ইসরায়েল, হংকং এবং ইউরোপের বেশ কয়েকটি দেশেও এই ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে।

এই ভেরিয়েন্ট সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি সহ আরও অনেক দেশ। দেশগুলি ইতোমদ্ধে দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ সীমিত বা নিষিদ্ধ ঘোষণা করেছে।

তবে, দক্ষিণ আফ্রিকার সরকার এই ভ্রমণ নিষেধাজ্ঞাগুলিকে “তাড়াহুড়ো” বলে অভিহিত করেছে, এবং ব্যবসার উপর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ, ডাঃ অ্যান্টনি ফাউসি বলেছেন, ওমিক্রন ভেরিয়েন্ট ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে থেকে থাকলে তিনি মোটেও অবাক হবেন না।

তিনি বলেন, বর্তমান ভ্যাকসিনগুলি নতুন এই ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কিনা, তা নির্ধারণ করার চেষ্টা চলছে এবং এর উত্তর সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com