সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

দণ্ড মওকুফ করলে সাংবাদিক নির্যাতন বাড়বে : অনলাইন প্রেস ইউনিটি

  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৫.৪০ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে
অনলাইন প্রেস ইউনিটি সাংবাদিক নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত ডিসি সুলতানা পারভীনের  দণ্ড  মওকুফের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে মাননীয় রাষ্ট্রপতিকে।
২৮ নভেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী,  সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, এম লোকমান হোসাঈন, ভারপ্রাপ্ত মহাসচিব বিকাশ রায়, যুগ্ম মহাসচিব শৈবাল আদিত্য প্রমুখ বলেন, মহামান্য রাষ্ট্রপতি যদি এমন নির্মম নির্যাতনকারী ডিসির  দণ্ড  মওকুফ করেন, তাহলে চতুর্থ স্তম্ভ সাংবাদিক ও সংবাদপত্রকে যে কেউ যখন তখন হামলা-মামলার শিকার করবে, সাংবাদিক নির্যাতন বাড়বে।
অতএব, অনুগ্রহ পূর্বক আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের অবাধ পথচলা অব্যহত রাখতে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করাই হবে বাংলাদেশে সাংবাদিক ও সংবাদমাধ্যমের পথচলা কন্টকমুক্ত রাখার অন্যতম উপায়।

উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম+ঠিকানা+বয়স-কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ সদস্য নম্বর জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com