শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন প্রকরণ সনাক্ত: ইউরোপীয় ইউনিয়ন সেখানে ভ্রমণ নিষিদ্ধ করছে

  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৩.১৫ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি ঘোষণা করেছে যে দক্ষিণ আফ্রিকায় নতুন প্রকরণের ভাইরাস শনাক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছেI

টুইটার মারফত ইউরোপীয় ইউনিয়নে স্লোভেনিয়ার প্রেসিডেন্সি জানায় ই.ইউভুক্ত ২৭টি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটি জরুরি পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে সাময়িকভাবে সকল ভ্রমণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেI

ইউরোপীয় কমিশনের মুখপাত্র, এরিক ম্যামের টুইটার মারফত জানান, এসব নিষেধাজ্ঞা বতসোয়ানা, এসওয়াটিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে’র বেলায় প্রযোজ্য হবেI

ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সরকার সমূহকেও ঐসব দেশে সফর নিরুৎসাহিত করতে পরামর্শ দেয়া হয়েছেI এই ২৭টি দেশের প্রতিটি দেশই যখন চাইবে তখনি নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেI ইতিমধ্যেই তাদের অনেকেই নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছেI

ইউরোপীয় কর্মকর্তারা জানান, বিশ্বের অন্যত্র, অন্য দেশগুলো যেমন হংকং, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেলজিয়াম, যেখানে নতুন করে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে , সেসব দেশের বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয় নিI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com